অন্যান্যঅর্থনীতিক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদফিচারবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী পৌরসভার প্রশাসকের দায়িত্বে এডিসি (সার্বিক) আল আমিন সরকার

শহর প্রতিনিধি

ফেনী পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করেছেন ফেনীর নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। আজ রোববার (২৪-০৫-২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফেনী পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন। নবাগত
ফেনী পৌর প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার এর আগে সর্বশেষ টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৫তম বিসিএস ক্যাডারের সদস্য। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। নবাগত ফেনী পৌর প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *