কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে ঠেলে দিল বিএসএফ।
গোলাম এতেশামুলহক বিপ্লব
কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জনকে ঠেলে দিল বিএসএফ।
কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশইন’ করা কয়েকজনকে আটক করেছে বিজিবি।
কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ ৫২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদের ‘পুশইন’ করা হয়; যাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ নারী ও ১৮ জন শিশু রয়েছে।
এর মধ্যে কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনী সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে দেওয়া হয় বলে জানান বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ।
বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানিয়েছে বিজিবি।
কুমিল্লা সীমান্ত দিয়ে আসারা হলেন- মো. জাহিদুল ইসলাম

