দাগনভূঞায় প্রবাসীর মৃতদেহ উদ্ধার
মফিজুর রহমান
ফেনীর দাগনভূঞার মামুনুর রশিদ মামুন নামে এক প্রবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত একটার দিকে জায়লস্কর ৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন উত্তর বারাহিগোবিন্ধ এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। সে দীর্ঘ দিন প্রবাসে ছিল। বর্তমানে দেশে এসে সিএনজি অটোরিকশা চালক। বর্তমানে তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে দাগনভূঞা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার রাতে মামুনকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তার ভগ্নিপতি ও পরিবারের সদস্যরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত মামুনের ভাই জিয়াউল হক জানান, তার হৃদরোগ ও ডায়াবেটিক ছিল। মৃতদেহের সুরতহালকারী ফেনী মডেল থানার উপ পরিদর্শক রতন কান্তি দে জানান, মৃত দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের স্বজনরা তার হৃদরোগ ছিল বলে জানিয়েছে। এবিষয়ে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাসেল মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাফিজূর রহমান ফেনী

