জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে নৌকার সমর্থনে সম্রাটের গণসংযোগ

জহিরুল ইসলাম রাজু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

১লা জানুয়ারি সোমবার বিকালে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট বাজার এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগ ও লিফট বিতরণ করেন। পরে গণসংযোগ শেষে বাজারের রেললাইনের উপরে এক পথসভায় বক্তব্য রাখেন।


বক্তব্যে তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন মজুমদার, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা যুবলীগ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাপ্পিসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *