জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থনে নারী ভোটারের সাথে বৈঠক

সদর প্রতিনিধি


আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক চলছে।

শনিবার বিকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। ধলিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আলেয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি হাসিনা আক্তার নিঝুম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তার শেলি, জেলা মহিলা যুবলীগের কোষাধ্যক্ষ ফাতেমা জান্নাত শশী, ধলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন। মহিলা সমাবেশ সার্বিক তত্ত্বাবধান করেন ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহাম্মদ মুন্সী।

সমাবেশে মহিলারা শপথ করেন বাড়ি বাড়ি গিয়ে নারীদের বুঝিয়ে, সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে যেকোন মূল্যে এই এলাকায় নৌকাকে বিজয়ী করার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে মহিলা সমাবেশ ও মহিলাদের মাঝে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উপহার পৌঁছে দিতে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মহিলাদের মাঝে তুলে ধরতে এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশে আগত সকল নারী কে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে বিছানার চাদর উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *