জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কাল থেকে সরকারি-বেসরকারি অফিস ৯টা-৩টা

বিশেষ প্রতিনিধি

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সরকারি ও বেসরকারি অফিস শুরু হবে। অফিস শেষ হবে বিকাল ৩টায়। এই নিয়মে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। শনিবার এসব তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে সহিংসতা ও বিভিন্ন কারণে গত সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বুধ ও বৃহস্পতিবার খুলে দেওয়া হয় অফিস। তবে অফিস শুরু হয়েছিল বেলা ১১টা থেকে। শেষ হয় বিকাল ৩টায়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, হামলা ও ভাংচুর শুরু হলে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামীকাল রোববার সকাল ৯টায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার সকালে রাজধানীর ডাক ভবনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার বৈঠকে ফোর-জি নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হবে। এরপর সোম বা মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। এবারের হামলায় আইএসপির ৭০ শতাংশ ধ্বংস করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ নয়, হামলায় বন্ধ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *