অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে শহীদ ওসমান হাদী স্মরণে সভা ও দোয়া মাহফিল 

গাজী মাসুদ রানা

পরশুরামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার সন্ধ্যয় উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে স্মরণ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে শহীদ ওসমান হাদির জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

‎পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন-পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার,ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম,পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন,শহীদ ইকরাম হোসেন কাউসারের ছোট ভাই ইমরান হোসেন ফারুক, ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি প্রমুখ। শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *