জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরাম থানা মসজিদে রফিক চৌধুরী সেক্রেটারি নির্বাচিত

পরশুরাম প্রতিনিধি

পরশুরাম মডেল থানা মসজিদ কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিন বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসমিল্লাহ ফিসারিজের স্বত্তাধিকারী আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী।
শনিবার রাতে পরশুরাম মডেল থানা মসজিদ কমিটির সভাপতি ও পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের সভাপতিত্বে মসজিদ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের সিদ্ধান্তে তার কক্ষে কমিটির ৩০ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে ভোট প্রদান করেন।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। নির্বাচনে ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী। তার প্রতিদন্ধী প্রার্থী আব্দুল ওয়াদুদ চৌধুরী পান ৫ ভোট এবং অপর প্রার্থী রাহাত হোসেন পান ২ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
রফিকুল আলম চৌধুরী পরশুরাম বাজার বণিক সমিতির সিনিয়র যুগ্ম আহবায়ক, পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি, পূর্ব সাহেব নগর ইউনুছিয়া মাদ্রাসার সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *