বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করতে এগিয়ে আসলেন ফেনীর নারীরা
মো: শাহআলম
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার সহধর্মিনী বিবি খোদেজা মজুমদারের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের এসব মেশিন তুলে দেয়া হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের স্বাবলম্বী করার উদ্দ্যেশে অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেট সংগঠনের সহযোগিতায় এসব মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাকসুদা পারভিন এবং জেনারেল সেক্রেটারি সুলতানা শেহেরজাদ, আমজাদহাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ।

