জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জিবনী নিয়ে ফেনীতে আলোচনা সভা,কোরান খত ও মিলাদ

মো: শাহআলম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর ও যমুনার টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জিবনী নিয়ে আলোচনা সভা,কোরান খতম ও ফেনী জজ কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার সকালে পরশুরাম বক্্রমাহমুদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফেনী প্রতিনিধি যতন মজুমদারে সভাপতিত্বে আলোসভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশনেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল আমিন, শিক্ষক কারী বেলাল, ফয়জুল করিম, ফখরু উদ্দিন, আবুল কালাম, আবুল হাসেন ও সাংবাদিক শাহআলম। আলোচনা সভাশেষে কোরান খতমের আয়োজন করা হয় ।
এদিকে দুপুরে ফেনী জজ কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন। দোয়া পরিচালনা করেন জজ কোর্ট এতিখানার খতিব মাওলানা মোঃ ইসমাইল ও সাকাওয়াত হোসেন। এতে এতিম খানার শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *