জাতীয়সর্বশেষসারাদেশ

হতাশায় প্রবাসীর আত্মহত্যা

শহর প্রতিনিধি

ফেনীতে একটি আবাসিক ভবনের পাঁচতলার সিঁড়ি থেকে পড়ে সলিম উল্লাহ (৫৩) নামের এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার জহুর হোসেন চৌধুরী সড়কের মাঈন উদ্দিন ভবনে এ দূর্ঘটনা ঘটেছে। 

নিহত সলিম উল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের নারানরকুরি গ্রামের আফজলের রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বিগত ২২ বছর যাবৎ সলিম উল্লাহ কুয়েতে নিজের প্রতিষ্ঠিত দোকান পরিচালনা করে আসছিলেন। বিগত কয়েক বছর যাবৎ দোকানে টানা লোকসান চলছিলো। ক্রমাগত লোকসানে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ায় পারিবারিক সিদ্ধান্তে কয়েকদিন আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসেও তিনি মানুষের ধারদেনা নিয়ে দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সলিম উল্লাহর পরিবার দীর্ঘদিন যাবত ফেনী শহরের ওই বাড়িতে ৫ম তলায় ভাড়া থাকতেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঘুরতে বের হন। দুপুরের দিকে বাসায় ওঠার সময় সিড়ির ৫ম তলায় পৌঁছলে  হঠাৎ মাথায় চক্কর দিয়ে তিনি চতুর্ভুজী সিঁড়ির রেলিং অতিক্রম করে নিচে পড়ে যান। তাৎক্ষণিক তার ছেলেসহ প্রতিবেশি ভাড়াটিয়ারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ফেনী মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। এবিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *