অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীতে নির্বাচন নিয়ে অপপ্রচারের অভিযোগ,প্রমাণ উপস্থাপনের আহ্বান

বিশেষ প্রতিনিধি
সোনাগাজী উপজেলায় জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর একটি পক্ষের পরাজয়কে কেন্দ্র করে সম্মানিত কর্মকর্তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও হয়রানির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, নির্বাচনে একটি গোষ্ঠীর পরাজয়ের পর থেকেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলার কর্মকর্তাদের হেনস্তা করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তার বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, কারও কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকে, তবে তা প্রমাণসহ জনসম্মুখে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে কারও সম্মানহানি করা অনুচিত ও নিন্দনীয় বলেও উল্লেখ করেন তিনি।

খুরশিদ আলম ভূঁইয়া আরও বলেন, প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ অব্যাহত থাকলে তা পরাজয়ের প্রতিক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে বিবেচিত হবে। তার দাবি, একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ নিয়ে অন্যদের সম্মান নষ্ট করার অপচেষ্টা চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *