চাঁদাবাজি ফেনীর এক এসআই সহ তিন পুলিশ হাতেনাতে আটক

যতন মজুমদার ফেনী : মধ্যরাতে ফেনী শহরের জিরো পয়েন্টে পুলিশের চাঁদাবাজির সময় হাতেনাতে তিন পুলিশকে আটক করেছে সমন্বয়করা। ঘটনাটি ঘটে রোববার রাত ১:৩০ মিনিটে ফেনী শহরের জিরো পয়েন্টে।
পরে আটকৃত এস আই শুকুর কনস্টেবল জাহিদ কে ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রাতে তিনজনকে ক্লোজ করা হয়েছে বলে সমন্বয়কদের সূত্রে জানা যায়।
ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমেকে বলেন বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায় প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশের এস আই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করে এ সময় সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন, ও ইমরান হোসেন ছদ্মবেশে জিরো পয়েন্টে অবস্থান নিরে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা গাড়ির সিএনজির টাকা জোগাতে এই চাঁদাবাজি করছে বলে স্বীকার করে। বিষয়টি পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষকে আগত করলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা ঘটনাস্থলে এসে সমন্বয়ক ও পুলিশকে থানায় নিয়ে যায়। উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এদের বিরুদ্ধে আজ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
