Uncategorized

ফেনীতে ওয়ারিয়র্স মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি


একাডেমী ওয়ারিয়র্সের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কফিল উদ্দিন মামুন, আমজাদ হোসেন সুমন, হায়দার আলী ও রাসেল পাটোয়ারী। এ সময় ওয়ার্ড বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অনেক। এ ধরনের আয়োজন যুবসমাজকে ভালো কাজে উৎসাহিত করে এবং মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে।
সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন করায় ওয়ারিয়র্স ক্লাবের পৃষ্ঠপোষক রিয়াদুল করিম মৃদাসহ ক্লাবের সব কর্মকর্তা ও আয়োজকদের ফেনী পৌর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *